Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 16:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

মনিরুল ইসলাম মনি, বেনাপোল (যশোর) প্রতিনিধি, বিনিয়োগবার্তা: অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বুধবার থেকে বেনাপোল-ঢাকা রুটে রেল যাত্রা শুরু হবে ”বেনাপোল এক্সপ্রেস” নামক রেলটির।

সকাল সাড়ে ১০ টায় শুভ উদ্বোধন শেষে রেলটি সোয়া ১টায় ছেড়ে যাবে বেনাপোল। এ উপলক্ষে বেনাপোল-যশোরসহ অনলাইনে চলছে টিকিট বিক্রি। বেনাপোল – ঢাকা গামী রেলটির প্রথম সৌভাগ্যবান টিকিট ক্রয়কারী হলো রেলের অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহান। তিনি এসি চেয়ার এর টিকিটটি ভ্যাট সহ ১০২৫ টাকা দিয়ে ক্রয় করেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার সময় বেনাপোল রেল ষ্টেশনে যেয়ে দেখা যায়, আগামীকাল বুধবার রেলটির উদ্বোধন ও ঢাকা যাত্রা উপলক্ষে রেলটিকে শ্রমিকেরা নানান রকম ফুল দিয়ে বধুর বেশে সাজাচ্ছেন। আর বেনাপোল  রেল ষ্টেশন ধুয়ে মুছে ঝাড়– দিয়েও পরিস্কার পরিচ্ছন্ন করছে রেলওয়ে কর্তৃপক্ষের শ্রমিকরা।

বেনাপোল রেল ষ্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, আগামীকাল ১৭ জুলাই বুধবার ভিডিওি কনফারেন্সের মাধ্যমে  প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে বেনাপোল ঢাকাগামী রেলটির শুভ উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বেনাপোল রেলষ্টেশনে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, রেলের মহাপরিচালক শামছুজ্জামানসহ যশোর ৬টি আসনের জন সংসদ সদস্য,  শার্শা উপজেলা নির্বহী অফিসার পুলক কুমার । এছাড়া আরো উপস্থিত থাকবেন স্থানীয় সিএন্ডএফ এজেন্টে এর সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন সহ বিভিন্ন ব্যবসায়ীবৃন্দও ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ ও শার্শা উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

জানা গেছে, ট্রেনটি বুধবারই শুধু সোয়া ১ টার সময় ছেড়ে যাবে। আর অন্যান্য দিন বেলা ১টার সময় বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে। আবার ঢাকা থেকে রাত ১২.৪০ মিনিটের সময় বেনাপোল এর উদ্দেশ্য ছেড়ে আসবে। সপ্তাহে ৬ দিন ট্রেনটি বিরতিহীনভাবে চলবে। বুধবার শুধু সাপ্তাহিক বন্ধ থাকবে।

(এমআই/এসএএম/ ১৬ জুলাই ২০১৯)