Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 31 Jul 2026 21:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার বিকেল ৩টার দিকে বরগুনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিন্নিকে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে মিন্নির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী।

মামলার তদন্তকারী কর্মকর্তা (পরিদর্শক) মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য মিন্নির সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার দিনভর জিজ্ঞাসাবাদের পর রিফাত হত্যায় জড়িত থাকার অভিযোগ এনে রাত নয়টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রসঙ্গত, গত ২৬ জুন রিফাত শরীফ সকালে স্ত্রী মিন্নিকে নিয়ে বরগুনা সরকারি কলেজে যান। কলেজ থেকে ফেরার পথে মূল ফটকের সামনে এলে স্ত্রীর সামনে নয়ন, রিফাত ফরাজীসহ আরও কয়েক যুবক দা নিয়ে রিফাতের ওপর হামলা চালায়। এ সময় দা দিয়ে তারা রিফাতকে এলোপাতাড়ি কোপায়। স্থানীয়রা রিফাতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এরপর হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে বিষয়টি নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়।

(এমআইআর/ ১৭ জুলাই ২০১৯)