Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 20:13
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত, চ্যানেল আই ক্ষুদে গানরাজ শিল্পি তাছনিম আন্আম রাইসা এইচ এস সি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

সে এ বছর নরসিংদী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচ এস সি পরিক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পায়।

রাইসা গানের পাশাপাশি পড়ালেখায়ও তার কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এরআগে সে পিএসসি, জিএসসি ও এসএসসিসহ প্রত্যেকটি পাবলিক পরিক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে কৃতকার্য হয়।

তার ইচ্ছা চিকিৎসা শাস্ত্রে পড়ালেখা করে একজন ডাক্তার হয়ে গরীব, দুস্থ রোগীর সেবা করবেন।

রাইসা ব্রাহ্মন্দী উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খায়রুল আন্আম ও গৃহিণী তাছমিনা ইয়াছমিন রুনা দম্পতির একমাত্র সন্তান। সে সকলের দোয়া প্রার্থী।

(এসএএম/ ২০ জুলাই ২০১৯)