Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 06:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিশ্বকাপ জয়ী ইংলিশ অধিনায়ক ইয়োইন মরগানের সাথে চুক্তি করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ টুর্নামেন্টের দল ঢাকা ডায়নামাইটস।

ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম জানিয়েছেন, ‘ছোট ফর্মেটের ক্রিকেটে মরগানের বিশাল অভিজ্ঞতার বিষয়টি বিবেচনা করে আসন্ন বিপিএল আসরের জন্য আমরা তাকে দলভূক্ত করেছি। আশা করছি পুরো মৌসুমই তাকে আমরা দলে পাব।’

মরগানের নেতৃত্বে সম্প্রতি প্রথমবারের মত বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ইংল্যান্ড। সাকিব আল হাসানের দলটি এখনো সিদ্ধান্ত নেয়নি আসন্ন মৌসুমে অধিনায়কের দায়িত্ব কাকে দেয়া হবে। সাকিবের নেতৃত্বে ২০১৬ সালে বিপিএলর শিরোপা জিতেছিল ডায়নামাইটস। কিন্তু তারই নেতৃত্ব গত দুই আসর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেও শিরোপার দেখা পায়নি। নিজাম বলেছেন, আমরা অধিনায়কের বিষয়টি নিয়ে চিন্তা করছি। সাকিব বেশ কিছুদিন যাবত দলকে নেতৃত্ব দিচ্ছেন, দেখা যাক কি হয়।

এর মাধ্যমে বিপিএল-এ অভিষেক হতে যাচ্ছে মরগানের। যদিও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সাথে অপরিচিত নন ইংল্যান্ডের সীমিত ওভারের এই অধিনায়ক। ২০১৪ সালে ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে খেলেছেন মরগান।

(এমআইআর/ ২১ জুলাই ২০১৯)