Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 04:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ব্যবসার পরিধি বাড়িয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি দ্য প্যানিনসুলা চিটাগাং লিমিটেড।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ব্যবসার পরিধি বাড়ানোর অংশ হিসেবে আগামীকাল শুক্রবার থেকে হোটেলটির নীচ তলায় “সেইন্টস কফি”নামে নতুন কফি জোন চালু করা হবে। সেই সঙ্গে হোটেলটির ১৬ তলায় “বার অ্যান্ড ইন্ডিয়ান বারবিকিউ রেস্টুরেন্ট”চালু করা হবে।

উল্লেখ্য, হোটেলটিতে এই সংস্কারের যাবতীয় খরচ কোম্পানির নিজস্ব উৎস থেকে ব্যয় করা হয়েছে।

(এসএএম/ ২৫ জুলাই ২০১৯)