Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 21:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল (যশোর) প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  যশোরের বেনাপোলের অগ্রভুলোট সীমান্তে শনিবার ভোর রাতে বিজিবি ও মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলি বিনিময়কালে গুলিবিদ্ধ হয়ে সুজন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আকমল হোসেন নামে এক বিজিবি হাবিলদার আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ফেন্সিডিল ও বোমা উদ্ধার করেছে বিজিবি।

২১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা খবর পায় ১০/১২ জনের একটি মাদক ব্যবসায়ীর দল ফেন্সিডিল নিয়ে ভারত সীমান্ত পার হয়ে অগ্রভুলোট সীমান্তে প্রবেশ করেছে। এ ধরনের সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের দেখে কয়েকটি বোমা নিক্ষেপ করলে আকমল হোসেন নামে এক বিজিবি’র হাবিললদার আহত হয়। পরে বিজিবি সদস্যরা মাদক ব্যবসায়ীদের লক্ষ করে কয়েক রাউন্ড গুলি চালায়। এসময় গুলিতে সুজন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়। নিহত সুজনের বাড়ী বেনাপোল কাগজ পুকুর গ্রামে। ঘটনাস্থল থেকে ফেন্সিডিল ও তিনটি হাত বোমা উদ্ধার করা হয়েছে। বোমা নিঃকৃয় করার জন্য র‌্যাবের বোমা ডিজপোজাল টিম কাজ করছে। বিজিবি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য  হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হয়েছে। নিহত সুজনের লাশ যশোর সদর হাসপাতালে রয়েছে বলে বিজিবি জানান।

(এমআই/এসএএম/ ২৭ জুলাই ২০১৯)