Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 19:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ভোলা প্রতিনিধি, বিনিয়োগবার্তা: পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে জনসেবায় বিশেষ অবদান রাখায় ভোলা জেলা প্রশাসনের  নাজির আঃ মান্নানকে সম্মানিত করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক তাকে এই সম্মাননা প্রদান করেন।

আঃ মান্নান ১৯৯২ সালের ৮ অক্টোবর সংস্থাপন শাখায় অফিস সহকারী হিসাবে  ভোলা জেলা প্রাশাসনে যোগদান করেন। চাকরি জীবনে তিনি বিভিন্ন শাখার দায়িত্বে ছিলেন। সর্বশেষ ২০০৭ সালের ১৩ ফ্রেব্রুয়ারী নেজারত শাখার নাজির হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে বর্তমানে জেলা নাজির হিসাবে কর্মরত আছেন।

(এমটি/এসএএম/ ২৮ জুলাই ২০১৯)