Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 31 Jul 2026 22:17
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: জেলার কাশিয়ানীতে আজ সকালে যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে ৪ বাস যাত্রী নিহত এবং অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুূর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে পাঠিয়েছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানিয়েছেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা কাশিয়ানী উপজেলার ব্যাসপুরগামী একটি লোকাল বাস ভাটিয়াপাড়া মোড়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৩ বাস যাত্রী নিহত হন এবং অন্তত ২৬ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে পাঠানো হয়। সেখানে অপর এক যাত্রী মারা যান। আহতদের মধ্যে গুরুতর আহত ১৫ যাত্রীকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবং ১০ জনকে কাশিয়ানী হাসপাতাল চিকিৎসা দেয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি দ্রুতগতিতে ভাটিয়াপাড়া মোড় ঘুরার সময় রাস্তার ওপর উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাসে থাকা যাত্রীরা জানিয়েছেন, বাসটি বিভিন্ন স্ট্যান্ডে সময় ক্ষেপন করে। এতে তার নির্দিষ্ট সময় কমে যাওয়ায় বাসটি দ্রুতগতি চালাচ্ছিলেন চালক। পরে দ্রুতগতিতে মোড় ঘোরার সময় বাসটি সড়কের ওপর উল্টে যায়।

(এমআইআর/ ২৯ জুলাই ২০১৯)