Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 13:38
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পবিত্র ঈদ-উল-আজহায় চারটি রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এছাড়া ঈদের আগে ঢাকামুখী যাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।

দেশের বেসরকারি খাতের এ বিমান পরিবহন কোম্পানিটি জানান, যাত্রী চাহিদা বাড়ায় নভোএয়ার সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত দু’টি ফ্লাইট, যশোর ও রাজশাহী রুটে ৮ আগস্ট থেকে ১১ আগস্ট নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত একটি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার। এছাড়া ৯ আগস্ট থেকে ১১ আগস্ট বরিশাল রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত একটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান সংস্থাটি।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে প্রতিদিন যশোর, চট্টগ্রাম, কক্সবাজার ও সৈয়দপুর পাঁচটি, সিলেটে দু’টি, বরিশাল, রাজশাহী ও কলকাতায় একটি করে ফ্লাইট পরিচালনা করছে।

জানা গেছে, ৬ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী থেকে ঢাকামুখী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন সর্বনিম্ন ২০১৯ টাকায়।

(এসএএম/ ২৯ জুলাই ২০১৯)