Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 11:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক:পাকিস্তানের রাওয়ালপিন্ডি নগরীর একটি আবাসিক এলাকায় মঙ্গলবার ভোর রাতে একটি ছোট আকারের সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।

বিমানটি গ্যারিসন নগরীর কাছাকাছি একটি গ্রামে বিধ্বস্ত হয় এবং বিমানটি আগুনের গোলায় পরিণত হয়ে রাতের আকাশ আলোকিত করে। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। দেশটির সেনা সদর দপ্তর এই নগরীতে অবস্থিত।

স্থানীয় উদ্ধার মুখপাত্র ফারুক ভাট এএফপিকে বলেন, “আমরা ১২ জন বেসামরিক নাগরিক ও ৫ জন ক্রুসহ ১৭ জনের লাশ উদ্ধার করেছি।” তিনি আরো জানান, দেশটির রাজধানী ইসলামাবাদের কাছাকাছি ওই দুর্ঘটনায় আরো ১২ জন আহত হয়েছে।

রাত ২টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় এক ব্যক্তি এএফপিকে জানিয়েছে।

(এমআইআর/ ৩০ জুলাই ২০১৯)