Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Jul 2026 08:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিশ্বব্যাপী সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন প্রতিরোধ করার জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলকে সুস্পষ্ট ও কার্যকর অঙ্গীকার নিয়ে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন রোধে যথাযথ ভূমিকা পালন করার অনুরোধ জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র পরিচালক মিনহাজ মান্নান ইমন।

বুধবার ডিএসইতে অনুষ্ঠিত ‘এ্যান্টি মানিলন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফাইন্যান্সিং অব টেরোরিজম’শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনি দিনে সনদ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

দুই  দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ডিএসই’র ট্রেনিং একাডেমী। মঙ্গল ও বুধবার (৩০  ও ৩১ জুলাই  ২০১৯) মতিঝিরে ডিএসইর ট্রেনিং একাডেমিতে এ প্রশিক্ষনটি সম্পন্ন হয়।

মিনহাজ মান্নান ইমন বলেন, মানিলন্ডারিং অ্যান্ড ফাইন্যান্সিং অব টেরোরিজম বর্তমান প্রেক্ষাপটে একটি বৈশ্বিক সমস্যা।  বিশ্বব্যাপী সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন প্রতিরোধ করার জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলকে সুস্পষ্ট ও কার্যকর অঙ্গীকার নিয়ে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন রোধে যথাযথ ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, মানিলন্ডারিং প্রতিরোধ  কার্যক্রমের যথাযথ পরিপালন এবং সচেতনতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ কর্মশালাটি অত্যন্ত সময়োপযোগী। মানিলন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি প্রতিবছর পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলকে নিয়ে মানিলন্ডারিং অ্যান্ড ফাইন্যান্সিং অব টেরোরিজম বিষয়ে প্রোগ্রামের আয়োজন করে।

কারণ, পুঁজিবাজারের মাধ্যমে টাকা পাচার হতে পারে। তিনি প্রশিক্ষণ কর্মশালা থেকে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগসহ পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন মোকাবেলায় উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি সুসংহত আর্থিক ব্যবস্থা গড়ে তোলার আহবান জানান।

প্রশিক্ষণ শেষে তিনি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর উপ-মহাব্যবস্থাপক হাবিবুর রহমান তালুকদার এবং ডিএসই ট্রেনিং একাডেমির সিনিয়র ম্যানেজার মুহাম্মদ রনি ইসলাম।

তার আগে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ডিএসই ব্রোকারেজ হাউজ, তালিকাভুক্ত কোম্পানি এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উপ-মহাব্যবস্থাপক হাবিবুর রহমান তালুকদার মানিলন্ডারিং প্রতিরোধ ও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি সহ এন্ট্রি মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফাইন্যান্সিং অব টেরোরিজম বিষয়ক, রুলস এবং রেগুলেশন্স, সন্ত্রাস ও সন্ত্রাসে অর্থায়নে ক্ষতি ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন।

(এসএএম/ ০১ আগস্ট ২০১৯)