Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 18:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে কেন নির্দেশ দেয়া হবে না এবং শিশুদের জন্য ক্ষতিকর উপাদান ইন্টারনেট থেকে কেন সরানো হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে, এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোটের্র একটি ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন।

জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার। বিভিন্ন গণমাধ্যমে শিশুদের জন্য ইন্টারনেটের ক্ষতিকর দিক তুলে ধরে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এই রিট দায়ের করা হয়।

সূত্র:বাসস

(এমআইআর/ ০১ আগস্ট ২০১৯)