
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর দৌলতপুর শাখা স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (২ আগস্ট ২০১৯ ) সেঞ্চুরি প্লাজা, আপার যশোর রোড, দৌলতপুর, খুলনায় নতুন ঠিকানায় এ শাখার উদ্বোধন করা হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো: ইয়াহিয়া, ও মো. আব্দুল জব্বার। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনপ্রধান মো. মাকসুদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
(এসএএম/ ০৪ আগস্ট ২০১৯)