Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 31 Jul 2026 22:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: সারাদেশে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার ঘটলেও যশোরের শার্শা উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে এখনও পর্যন্ত ডেঙ্গু জ্বর সনাক্তের কোন ব্যবস্থা নেই বলে অভিযোগ উঠেছে। ৮ আগষ্ট বৃহস্পতিবার পর্যন্ত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শার্শা উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ৭/৮জন জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসার জন্য আসেন।  এর মধ্যে তিনজনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা দিতে না পারায় যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকের অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিতে বলা হয়েছে। যারা মারাত্বক জ্বরে আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে তার হলো নাভারন কাজীর বেড় গ্রামের মোস্তাফিজুর রহমান উৎস (১৭), পাকশিয়া গ্রামের রায়হান (২৬) ও সেতাই  গ্রামের রফিকুল ইসলাম (৩১)। অন্যরা যশোর বিভিন্ন প্রাই হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছে বলে জানা গেছে।

এদিকে সারাদেশে ডেঙ্গুর বিস্তার ঘটলেও যশোরের সীমান্ত শার্শা উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে এখনও পর্যন্ত ডেঙ্গু জ্বর সনাক্তের কোন ব্যবস্থা না থাকায় সাধারন মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছে। মানুষের মধ্যে ডেঙ্গু আতংক বিরাজ করছে। এজন্য শিশু, কিশোর ও বয়ষ্কদের কোন প্রকার জ্বর হলে ভয়ে স্থানীয় ভাবে চিকিৎসা না পেয়ে বিভিন্ন ভাবে যশোর, খুলনা ,ঢাকা ছুটে বেড়াচ্ছে।

শার্শা উপজেলা ৫০ শয্যা বিশিষ্ঠ স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজিষ্ট কবির হোসেন জানান, এ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের পরীক্ষা করার কোন মেডিসিন নেই। যে কারনে এ হাসপাতালে আসা জ্বরে আক্রান্ত রোগীদের ডেঙ্গু সনাক্ত করনের কোন ব্যবস্থা হচ্ছে না। এ জন্য জ্বরে আক্রাতদের যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভতি ও চিকিৎসার জন্য বলা হচ্ছে।

জানতে চাইলে শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অশোক সাহা বলেন, ডেঙ্গু জ্বর সনাক্তের কোন কিট মেডিসিন তার হাসপাতালে নেই।  যে কারনে এ হাসপাতালে আসা জ্বরে আক্রান্ত রোগীদের ডেঙ্গু সনাক্ত করনের কোন ব্যবস্থা হচ্ছে না। তিনি জানান, চাহিদা মোতাবেক মেডিসিন চেয়ে আবেদন করা হয়েছে। ঈদের আগে তা পাবো বলে তিনি জানান। তবে বিষয়টিতে প্রশাসনের দৃষ্টি প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা।

(এমআই/এসএএম/ ১০ আগস্ট ২০১৯)