
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, বিনিয়োগবার্তা: পবিত্র ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছয়দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার থেকে শুক্রবার (১১-১৬ আগস্ট) পর্যন্ত এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার থেকে আগামী বৃহস্পতিবার (১৫ আগস্ট) পর্যন্ত পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হবে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার (১৭) আগস্ট থেকে যথারীতি পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।
অবশ্য এ সময় এ সময়ে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকেও এ তথ্য জানানো হয়েছে।
(এমএ/ এসএএম/ ১০ আগস্ট ২০১৯)