Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 19:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

হিলি প্রতিনিধি, বিনিয়োগবার্তা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর ও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি ৯ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি, এ কারণে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস রয়েছে। এ কারণে উৎসব ও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ১০ আগস্ট থেকে ১৭ আগস্ট শনিবার পর্যন্ত টানা আটদিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। সে মোতাবেক গতকাল থেকে টানা নয়দিন আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। ১৮ আগস্ট রোববার থেকে দুই দেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হওয়ার কথা রয়েছে।

সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার থেকে টানা নয়দিন দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

(এসআই/এসএএম/ ১০ আগস্ট ২০১৯)