Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 18:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দুর্নীতি দমন কমিশন (দুদক) বনানীর এফ আর টাওয়ারের জমির মালিক এস এম এইচ আই ফারুককে (৬৫) গ্রেপ্তার করেছে।

সোমবার দুপুরে গুলশান-২ এলাকা থেকে দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে।

দুদক সূত্রে জানা গেছে, গত ২৫ জুন রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদিম, এফ আর টাওয়ারের জমির মালিক এস এম এইচ আই ফারুক, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, এফ আর টাওয়ারের পরিচালনা কমিটির সভাপতি তাসভীর উল ইসলামসহ ২৩ জনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করে দুদক।

রোববার বিকেলে ওই মামলার এজাহারভুক্ত আরেক আসামি ও এফ আর টাওয়ারের পরিচালনা কমিটির সভাপতি তাসভীর উল ইসলামকে গ্রেপ্তার করেছে দুদক। এর আগে গত ২৯ জুলাই একই মামলায় গ্রেপ্তার করা হয় রাজউকের সাবেক সহকারী পরিচালক শাহ মো. সদরুল আলমকে। তিনিও মামলার এজাহারভুক্ত আসামি।

চলতি বছরের ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগে। তার পরই ভবনটির নির্মাণে অনিয়ম ও দুর্নীতির খবর মিডিয়ায় চাউড় হয়।
উল্লেখ্য, দুদকের মামলায় এফ আর টাওয়ারের মালিক তাসভীর উল ইসলামের জামিন আবেদন না মঞ্জুর করে আজ সোমবার তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

(এমআইআর/ ১৯ আগস্ট ২০১৯)