Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 06:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: ইকুয়েডরের আমাজান অঞ্চলে একটি সেসনা ১৮২ বিমান দুর্ঘটনায় এর ৪ আরোহী প্রাণ হারিয়েছে।

বেসামরিক বিমান কর্তৃপক্ষ শনিবার জানায়, বিমানটিতে একজন ক্রু এবং তিনজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

বিমানটি মোরোনা সান্টিয়াগো এবং জামোরা সিনসিপি সীমান্তের’র কাছে শুক্রবার বিধ্বস্ত হয়।

সামরিক বাহিনী ও অন্যান্য উদ্ধারকারীরা শনিবার ৪টি মৃতদেহ উদ্ধার করেছে।

(এমআইআর/ ২৫ আগস্ট ২০১৯)