Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 08:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ দলের ফিজিও হিসেবে জুলিয়ান ক্যালেফাতোকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাকে দুই বছরের জন্য ফিজিও হিসেবে নিয়োগ দিয়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

সাবেক ফিজিও তিহান চন্দ্র মোহনের স্থলাভিষিক্ত হয়েছেন জুলিয়ান ক্যালেফাতো।

এই নতুন ফিজিও সম্পর্কে এক বিবৃতিতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘জুলিয়ান জাতীয় ক্রিকেট দলের জন্য তার অভিজ্ঞতার সর্বোচ্চটুকু দেবেন বলে আমরা আশা করছি এবং ক্রিকেটারদের ইনজুরি ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবেন।’

এর আগে জুলিয়ান ইংলিশ কাউন্টি ক্লাব গ্লস্টারশায়ার, ডার্বিশায়ার ও দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন প্রভিন্স কেপ কোবরাস ক্লাবে ফিজিওর দায়িত্ব পালন করেন। আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ সিরিজের টেস্টের আগেই তিনি দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

(এমআইআর/ ২৮ আগস্ট ২০১৯)