Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 20:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর পলাশে ভিমরুলের কামড়ে নুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলা গ্রামে এঘটনা ঘটে।  তিনি পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে বাড়ির পাশে একটি তাল গাছের পাতা কাটতে যান নুরুল ইসলাম। এসময় ভিমরুলের কামড়ের শিকার হন তিনি। পরে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তআর মৃত্যু হয়।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশীদ জানান, নুরুল ইসলামের মাথা ও মুখে ভিমরুলের একাধিক কামড়ের চিহ্ন ছিল। কামড়ের কারণে মুখ রক্তাক্ত হয়ে যায়। এতে তার শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে মৃত্যু হয়।

(এসএইচআর/২৮ আগস্ট ২০১৯)