
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইতিহাসে নাম লেখনো হলো না আবাহনীর। বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে খেলা হলো না এএফসি কাপের ইন্টার জোনাল ফাইনালে। ঘরের মাঠে সেমিফাইনালের প্রথম লেগে উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টোয়েন্টি ফাইভের বিপক্ষে ৪-৩ গোলের দুর্দান্ত জয়ে ফাইনালের আশা জাগায় আবাহনী।
কিন্তু পিরতি ম্যাচে বুধবার পিয়ংইয়ংয়ে দ্বিতীয় লেগে ২-০ গোলে হেরে ফাইনালে খেলার স্বপ্ন শেষ হলো বাংলাদেশ লিগ চ্যাম্পিয়নদের।
প্রথমার্ধে স্বাগতিকদের চোখে চোখ রেখে লড়াই করে আকাশী-হলুদ জার্সিধারীরা।
তবে ৪৯ মিনিটে বদলী খেলিয়াড় কিম সু ইয়োংয়ের গোলে লিড পায় এপ্রিল টোয়েন্টি ফাইভ। ম্যাচের ৬৭ মিনিটে মামুন মিয়া লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে আবাহনীর পক্ষে খেলায় ফেরা আরো কঠিন হয়ে যায়।
এরপর ৮৩ মিনিটে কিম নিজের জোড়া পূর্ণ করলে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে ফাইনালে ওঠার আনন্দে মাতে এপ্রিল টোয়েন্টি ফাইভ।
(এমআইআর/ ২৮ আগস্ট ২০১৯)