
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো, প্রদর্শন এবং সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আইন মন্ত্রণালয়, হাইকোর্টের রেজিস্ট্রার, অর্থ মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আদালতে এ বিষেয় দায়ের করা রিটের পক্ষে শুনানি করেন রিটকারী অ্যাডভোকেট সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
(এমআইআর/ ২৯ আগস্ট ২০১৯)