Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 18 Sep 2026 04:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ২০১৬-১৭ অর্থবছরে রফতানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রৌপ্য পদক পেয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেড। এছাড়া আরও  ৬৬টি প্রতিষ্ঠান ‘জাতীয় রফতানি ট্রফি’ প্রদান করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইপিজেডের শতভাগ বাংলাদেশি মালিকানাধীন তৈরি পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান হিসেবে এ পদক পেয়েছে কোম্পানিটি।

(এসএএম/ ০১ সেপ্টেম্বর ২০১৯)