
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল সম্পন্ন করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)।
সম্প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউট (আমাই), শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, ১/ক, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ -এ এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান। গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী।
উক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিবারের প্রবীণ সদস্য বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর বিশেষ নিবন্ধ উপস্থাপন করেন নজরুল ইসলাম খান, কিউরেটর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘর।
আলোচক হিসাবে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বিআইএ-এর নির্বাহী কমিটির সদস্য মোজাফফর হোসেন পল্টু, জাতির জনক বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টের সদস্য মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক, পিএসসি (অবঃ), বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গোকুল চাঁদ দাস।
অনুষ্ঠানে ইন্স্যুরেন্স কোম্পানীসমূহের চেয়ারম্যানবৃন্দ, ভাইস-চেয়ারম্যানবৃন্দ, পরিচালনা পরিষদের পরিচালকবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ, কোম্পানী সেক্রেটারী ও সিএফওগণসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি, গেষ্ট অফ অনার এবং অন্যান্য আলোচকবৃন্দ বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর সাবেক চেয়ারম্যান ও সাবেক বিআইএ-এর নির্বাহী কমিটির সদস্য নূরুল আলম চৌধুরী।
পরিশেষে ১৫ই আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির সার্বিক উন্নতি কামনা করে দোয়া পরিচালনা করেন ক্বারী মুফতী মওলানা আলহাজ্ব অছিউর রহমান।
(এসএএম/ ০১ সেপ্টেম্বর ২০১৯)