Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 18:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা।

বুধবার সকাল সাড়ে ১০টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের গুলশানের বাসায় এ বৈঠক শুরু হয়। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৈঠকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের হাইকমিশনার, কানাডা দূতাবাসের উপ-হাইকমিশনার, ইউএনডিপির আবাসকি প্রতিনিধি উপস্থিত রয়েছেন।

এছাড়া গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না বৈঠকে উপস্থিত রয়েছেন।

(এমআইআর/ ০৪ সেপ্টেম্বর ২০১৯)