Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 13:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

মাঠে নামার আগে একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে রাখা হয়নি কোনো পেসারকেই। স্পিনার হিসেবে একাদশে থাকছেন মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং নাঈম হাসান।

এছাড়াও ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গে থাকবেন সাদমান ইসলাম অনিক। আর উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে লিটন দাস আছেন ৭ নম্বরে।

অভিজ্ঞতা, শক্তিমত্তা কিংবা নিজেদের কন্ডিশনের হিসেবে এই ম্যাচে অবশ্য বাংলাদেশই এগিয়ে। তবে টেস্ট ক্রিকেটে নবাগত আফগানরাও খুব একটা পিছিয়ে নেই। বিশেষ করে স্পিন বোলিং আক্রমণে।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক)। মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস (উইকেট রক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), ইহসানউল্লাহ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদী, আসগর আফগান, মোহাম্মদ নবী, আফসার জাজাই (উইকেটরক্ষক), ইয়ামিন আহমাদজাই, কায়েস আহমেদ, জহির খান।

(এমআইআর/ ০৫ সেপ্টেম্বর ২০১৯)