Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 23:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ‘ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও): প্রসেসেস এন্ড প্রসিডিউরস’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই ট্রেনিং একাডেমী কর্তৃক আয়োজিত ২দিন ব্যাপী (৩ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর) এই প্রশিক্ষণ কর্মশালাটি সম্পন্ন হয়।

কর্মশালার সমাপনী দিনে আয়োজিত অনুষ্ঠানে ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন,  ৯০’এর দশকের শুরুতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত হওয়ার পর বিভিন্ন আইনী কাঠামো, নিয়ন্ত্রক সংস্থার সঠিক পদক্ষেপে  বিনিয়োগকারীদের স্বার্থ অক্ষুন্ন রেখে সময়ের সাথে সাথে লিস্টিং পদ্ধতির প্রয়োজনীয় সংশোধন ও সংযোজন হচছে৷ বিনিয়োগকারীদের সুবিধা হচ্ছে পাঠদান কর্মসূচি বা এইসব ট্রেনিং এ অংশগ্রহণের মাধ্যমে আইপিও’র কর্মপ্রক্রিয়া এবং পদ্ধতি সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারছে৷

তিনি আরো বলেন, ৮০’র দশকে যখন শেয়ার বেচাকেনা হতো তখন এসব কাঠামোগত বিষয়, আইন ও নিয়ন্ত্রক সংস্থা ছিল না৷ ঢাকা স্টক এক্সচেঞ্জ নিয়ন্ত্রক সংস্থার পরামর্শে বিভিন্ন ধরণের শিক্ষামূলক কার্যক্রম প্রদান করছে। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে, আপনারা এইসব প্রশিক্ষণ এর মাধ্যমে আপনাদের জ্ঞান-ভান্ডার সম্মৃদ্ধ করার সুযোগ পাচ্ছেন। বিশ্বের বিভিন্ন স্টক এক্সচেঞ্জের যে সমস্ত প্রকাশনা ছিল সেগুলো পড়ার বা বোঝার মতো জ্ঞান ছিলনা৷ এখন সকলের জন্য সেই দরজা উন্মুক্ত। পেপার পড়ে, অনলাইনে তথ্য পেয়ে, ওয়েবসাইট ও নিয়ন্ত্রক সংস্থা ও এক্সচেঞ্জের আইন সবই পাওয়া যায়। যা থেকে সহজেই যেকোনো প্রয়োজনীয় তথ্য সহজেই পাওয়া যায়।

তিনি বলেন, আগে যখন আইপিও হতো, তখন গুটি ব্যক্তিবর্গ আবেদন করতেন৷ তখন মনে করা হতো কিভাবে আবেদন করা যায়-তা জানতে পারলেই চলবে। কিন্ত এখন আইপিও প্রসিডিউর কি, আইপিও কিভাবে আসছে, রিকুইরেমেন্ট তা কি, কার্যক্রম কি, আইন এর কাঠামো কি, মূল্য নির্ধারণ পদ্ধতি কি, লেনদেন কিভাবে হবে, এর কার্যপ্রণালী কি, এসব বিশদ বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এসব সম্পর্কে জ্ঞান থাকাটা সময়োপযোগী বিষয়৷ এখন যারা ক্যাপিটাল মার্কেট এ আসছেন সত্যিকার অর্থে জ্ঞান অর্জন, ট্রেনিং ও পড়াশোনা করে আসছেন। প্রবেশ পথে জ্ঞান অর্জন ও প্রাপ্তির সুযোগ থাকছে। আরো সৌভাগ্যের বিষয় হলো যারা ট্রেনিং দিচ্ছেন তারা স্টক এক্সচেঞ্জ ও কমিশনের আইন কানুন সম্পর্কে ওয়াকিবহাল ও জড়িত আছেন তাতে অভিজ্ঞতা ও জ্ঞানের সংমিশ্রনে সকলের জানার পরিধি আরো সুগম হয়৷

তিনি আরো বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিচালিত ট্রেনিংগুলো খুবই কার্যকর হবে৷ যদি সবাই সবগুলো ট্রেনিং এ অংশগ্রহণ করে তাহলে পুরোপুরি না হলেও একটা বৃহদাংশের জ্ঞান অর্জন সম্ভব৷ ট্রেনিং থেকে প্ৰাপ্ত  অভিজ্ঞতা থেকে জেনে, শুনে ও বুঁঝে নিজেকে বাজারের সাথে সম্পৃক্ত করা জরুরী৷ পরে ডিএসইর এই পরিচালক প্রশিক্ষনাথীদের মাঝে সনদ বিতরন করেন৷ এসময় বিএসইসির পরিচালক মোঃ রেজাউল করিম ও ডিএসই ট্রেনিং একাডেমীর ম্যানেজার মুহাম্মদ রনি ইসলাম|

(এসএএম/ ০৫ সেপ্টেম্বর ২০১৯)