Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 18:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

যশোর প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নানান কর্মসুচীর মধ্যে দিয়ে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখের ৪৭তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টায় শার্শার কাশিপুর গ্রামে তার সমাধিসৌধে ও আলোচনার মাধ্যমে দিনটি পালিত হয়।

কাশিপুর সীমান্তে মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ এ মহানায়কের সমাধিস্থলে বিজিবি’র মহাপরিচালকের পক্ষে গার্ড অব অনার প্রদর্শন ও পুস্পস্তবক অর্পণ করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ- অধিনায়ক মেজর নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিজিবি’র সহকারী পরিচালক ইমাম হোসেন। শার্শা উপজেলা পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ, সরকারী বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ।

আলোচানা ও দোয়া অনুষ্ঠানটি বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মাদ শেখের বড় ছেলে শেখ গোলাম মোস্তফা পরিচালনা করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার ঝিকগাছা উপজেলার গোলাহাটিতে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন নূর মোহাম্মাদ। তাকে শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়।

(এমআই/এসএএম/ ০৫ সেপ্টেম্বর ২০১৯)