Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 18:04
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিগত সপ্তাহের লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স। সপ্তাহে কোম্পানির সর্বচ্চ দর কমেছে ১৫ দশমিক ৫ শতাংশ।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪৩ লাখ ৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ লাখ ৬১ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআই এল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-১। সপ্তাহে ফান্ডটির সর্বচ্চ দর কমেছে ১০ দশমিক ৬১ শতাংশ। ফান্ডটি সর্বশেষ ৬ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ৩৬ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ লাখ ২২ হাজার ৮০০ টাকা।

লুজারের তৃতীয় স্থানে রয়েছে তাল্লু স্পিনিং মিলস। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর কমেছে ১০ দশমিক ৪২ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৯ লাখ ৫৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ লাখ ৯১ হাজার ২০০ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, আল হাজ টেক্সটাইল ‍মিলস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল এমপ্লোয়েজ প্রভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ও মিথুন নিটিং ডায়িং।

(এমআইআর/ ০৭ সেপ্টেম্বর ২০১৯)