Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 10:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: স্মল ক্যাপিটাল কোম্পানি প্লাটফর্ম নিয়ে সেমিনারের আয়োজন করছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

এক বিজ্ঞপ্তিতে সিএসই এ তথ্য জানিয়েছে।

সিএসই জানায়, আগামী ১২ই সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার সকাল ১১টায় স্টক এক্সচেঞ্জটির নিজস্ব সম্মেলন কক্ষে এ সেমিনারটি অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে আগ্রহী ছোট ছোট কোম্পানিগুলোর প্রতিনিধিদের সীমিতসংখ্যক আসনে রেজিস্টেশনের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে।

এ সংক্রান্ত যোগাযোগের জন্য মাহফুজ মোর্শেদ এর সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। যার ইমেইল আইডি mahfuz.morshed@cse.com.bd এর বরাবরে ইমেইল পাঠাতে হবে।

সিএসই জানায়, এই ব্যবস্থায় যেসব ছোট ছোট পাবলিক লিমিটেড কোম্পানির পরিশোধিত মূলধন নূন্যতম ৫ কোটি টাকা রয়েছে, শর্তপূরণ সাপেক্ষে তারা নতুন শেয়ার ইস্যু করে পুঁজি সংগ্রহ করতে পারবেন। এই সেমিনারের মাধ্যমে ওইসব কোম্পানির উদ্যোক্তা বা তাদের প্রতিনিধিরা বিস্তারিত জানতে পারবেন। আর সেমিনারটিতে বিস্তারিত আলোচনা করবেন বাংলাদেশ সিকিউরিটিজ এনড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ডেপুটি ডিরেক্টর মো: নজরুল ইসলাম।

(এসএএম/ ০৮ সেপ্টেম্বর ২০১৯)