Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 20 Jul 2026 18:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: প্রত্যন্ত দ্বীপ অঞ্চলগুলোতে ডিজিটাল সংযোগ প্রদানসহ বিভিন্ন সেবা প্রদানে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানী লিমিটেডের (বিসিএসসিএল) এবং এডিএন টেলিকম লিমিটেড এর মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি ঢাকার বিসিএসসিএল কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তিটি সম্পন্ন হয়।

চুক্তির আওতায় এডিএন টেলিকম, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে ভিএসএটি প্রযুক্তি ব্যবহার করে প্রত্যন্ত দ্বীপ অঞ্চলগুলোতে ডিজিটাল সংযোগ প্রদান করার পাশাপাশি পরিবেশবান্ধব নবায়নযোগ্য সৌরশক্তি সমর্থিত মাল্টিমিডিয়া-ডেস্কটপ পিসি এবং ওয়াইফাই ইন্টারনেট সংযোগ প্রদান করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিএসসিএলের চেয়ারম্যান ডাঃ শাহজাহান মাহমুদের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির প্রকল্প পরিচালক হামিদ মহিউদ্দিন এবং এডিএন টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন তাদের স্বাক্ষরিত চুক্তিপত্র বিনিময় করেন। এছাড়াও এডিএন টেলিকম লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার; মোহাম্মদ ফজলুন নাঈম ও ব্রডব্যান্ড বিজনেসর-এর প্রধান আরিফুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(এসএএম/ ১২ সেপ্টেম্বর ২০১৯)