Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 15:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-২০ সিরিজ। দু’টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজটি। লিগ পর্বের প্রথম ধাপ হবে ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ফিরতি ও শেষ পর্ব হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২৪ সেপ্টেম্বর ফাইনাল হবে মিরপুরে। সবগুলো খেলাই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

ত্রিদেশীয় টি-২০ সিরিজের সূচি :
১৩ সেপ্টেম্বর : বাংলাদেশ-জিম্বাবুয়ে, ভেন্যু- মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।

১৪ সেপ্টেম্বর : জিম্বাবুয়ে-আফগানিস্তান, ভেন্যু- মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।

১৫ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।

১৮ সেপ্টেম্বর : বাংলাদেশ-জিম্বাবুয়ে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

২০ সেপ্টেম্বর : জিম্বাবুয়ে-আফগানিস্তান, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

২১ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম আফগানিস্তান, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

২৪ সেপ্টেম্বর : ফাইনাল, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।

(এমআইআর/ ১২ সেপ্টেম্বর ২০১৯)