Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 18 Sep 2026 15:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা :  একজন ক্ষুদ্র উদ্যোক্তা কিভাবে কম খরচে এবং অত্যন্ত সহজ নিয়ম কানুনের মধ্যে পুঁজিবাজারের ‘এসএমই প্লাটফর্ম’ থেকে পুঁজি বা মূলধন সংগ্রহ করতে পারবে এসব বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

বৃহস্পতিবার সিএসই’র চট্টগ্রাম অফিসের সম্মেলন কক্ষে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য “স্মল ক্যাপিটাল কোম্পানিজ প্লাটফর্ম”এর উপর সেমিনার আয়োজন করেছে সংস্থাটি।

সেমিনারে মূল বক্তা হিসেবে আলোচনা করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএসইর ভারপ্রাপ্ত ব্যাবস্থাপনা পরিচালক গোলাম ফারুক, বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এর প্রধান একেএম শাহরোজ আলম, ডিজিম নাহিদুল ইসলাম খান, সোনিয়া হোসাইন, সিআরও শামসুর রহমান, ডিজিএম এন্ড হেড অফ আইটি মেজবাহ উদ্দিন।

সেমিনারে জানানো হয়, একজন ক্ষুদ্র উদ্যোক্তাকে এই প্লাটফর্মের মাধমে পুঁজি সংগ্রহ করতে হলে প্রথমে তাকে তাঁর কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানি করতে হবে, কোম্পানির পরিশোধিত মূলধন এর কোনো বাধ্যবাদকতা নেই, লিস্টিং হওয়ার পর কোম্পানির পরিশোধিত মূলধন ৫ কোটি থেকে সর্বোচ্চ ৩০ কোটি টাকা পর্যন্ত পুঁজি সংগ্রহ করতে পারবেন। এই কোম্পানির বিনিয়োগকারী হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যেমন-ব্যাংক, মার্চেন্ট ব্যাংক, পোর্টফোলিও ম্যানেজার, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি ইত্যাদি। রেসিডেন্ট বা নন রেসিডেন্ট বাংলাদেশি যাদের মিনিমাম networth ১ কোটি টাকা তারাও কোম্পানির share কিনতে পারবেন।

সিএসই জানায়, এতে এসএমই কোম্পানির সুনাম বৃদ্ধি পাবে। নানাবিধ আয়কর সুবিধা আছে। যদি কোনো কোম্পানি এসএমই প্লাটফরম থেকে মূল মার্কেটে যেতে চায় সে সুবিধাও আছে। সে ক্ষেত্রে সে কোম্পানিকে ৩০ কোটি টাকার অধিক মূলধন সংগ্রহ করতে হবে। এসএমই প্লাটফরর্মে আসার জন্য সর্বমোট ১৭০ দিন সময় লাগবে।

(এসএএম/ ১৩ সেপ্টেম্বর ২০১৯)