Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 14:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। চট্টগ্রামে ম্যাচটিতে টস জিতেছেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন সফরকারী দলটির অধিনায়ক। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

বাংলাদেশের ফাইনাল ভাগ্য অনেকটা আজকের ম্যাচের ওপর নির্ভর করছে। এই ম্যাচে জিম্বাবুয়েকে হারালেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত হবে স্বাগতিকদের। তবে হারলেও আশা শেষ হয়ে যাবে না। সে ক্ষেত্রে শেষ ম্যাচে আফগানদের হারানোর পাশাপাশি তাকিয়ে থাকতে হবে জিম্বাবুয়ে-আফগানিস্তানের ম্যাচের ফলাফলের দিকেও। তবে সব সমীকরণ দূরে রেখে আজ জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করতে চাইবে লাল-সবুজের দল। অন্যদিকে আজ বাংলাদেশের কাছে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে জিম্বাবুয়ে।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন, সফিউল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে দল : বেন্ডন টেইলর, হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রিচমন্ড মুতুম্বামি, সিন উইলিয়ামস, টিনোটেন্ডা মুতোমবদজি, রায়ার্ন, রেগিস চাকাভা, নেভিল মাদজিভা, কাইল জার্ভিস, এনডিলোভু, কিস্টোফার এমপোফু।

(এমআইআর/ ১৮ সেপ্টেম্বর ২০১৯)