Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 01 Aug 2026 00:10
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, শরীয়তপুর: বিশ্ব নদী দিবসের অঙ্গীকার ‘রুখে দাও, নদী-খাল দূষণকারী-দখলদার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালং খালের প্রবাহমান ধারা সচলের দাবী শরীয়তপুরে মানববন্ধনের আয়োজন করেছে কীর্তিনাশা নদী বাঁচাও আন্দোলন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন ।

২১ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস ২০১৯ উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, পালং খাল (হাজরাসার-পাকার মাথা-মনোহর বাজার) শরীয়তপুর শহরের মাঝ দিয়ে প্রবাহমান কীর্তিনাশা নদী একটি শাখা খাল শহরে পরিবেশ সুরক্ষায় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে আসছে। বিগত কয়েক বছর নদীর হাজরাসারের খালের মুখ বন্ধ থাকায় এখন এটির প্রবাহ একেবারেই নেই। অথচ খালটি সচল থাকলে শহরে জলাবদ্ধতা বন্ধ সহ শহরের পরিবেশ রক্ষা পেত। তাই আমরা আশা করব, রাষ্ট্রের দায়িত্বশীল কর্তা-ব্যক্তিদের আন্তরিক প্রচেষ্টায় খালটি দখল মুক্তি হয়ে আবারও প্রবাহধারা সচল হবে ।

শহরে পাশ দিয়ে প্রবাহমান কীর্তিনাশা নদীর পাড়ে সংগঠনের আহব্বায়ক অলিউর রহমান রাজু মাঝি’র সভাপতিত্বে এই মানববন্ধনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নুরুজ্জামান শিপন, সংগঠনের যুগ্ম আহাব্বায়ক মো: মনির হোসেন মাঝি, কাজী মোজ্জামেল হক মামুন, হান্নান শিকদার, সাইকেলিষ্ট আব্দুল মোতালিব সুমন, সালাম মাঝি, রিপনসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন এর সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মুখপাত্র ডেন্টিস নজরুল ইসলাম রিপন ।

(এনটিএস/ এসএএম/ ২২ সেপ্টেম্বর ২০১৯)