Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 13:04
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ জুটমিলস করপোরেশন (বিজেএমসি)’র মিলগুলোতে স্বচ্ছতাও মানসম্মত পাট ক্রয় নিশ্চিতকরণ মনিটরিং করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

এ লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় অবস্থিত বিজেএমসি’র পাট ক্রয় কেন্দ্র তদারকি করার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে ১৫ টি টিম গঠন করা হয়েছে। চলতি পাটের মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ও ন্যায্য মূল্যে পাট ক্রয় নিশ্চিত করতে এ টিম কাজ করবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, পাট ক্রয়কালীন মৌসুমে এ কমিটি প্রতি মাসে সরেজমিনে ক্রয় কেন্দ্র পরিদর্শন করবে। দৈনিক পাট ক্রয়ের পরিমান, গ্রেড, দর, মিলে সরবরাহের পরিমান ইত্যাদি সংগ্রহ ও মনিটরিং করবে। তদারকি শেষে এসব কেন্দ্রের সাপ্তাহিক প্রতিবেদন মন্ত্রণালয় দাখিল করাপ হবে।কোন অনিয়ম দেখা দিলে তা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশনা প্রদান করা হবে।

বিজেএমসি প্রতিবছর নিজস্ব পাট ক্রয় কেন্দ্রের মাধ্যমে দেশের বিভিন্ন পাট উৎপাদিত অঞ্চলের কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যে পাট ক্রয় নিশ্চিত করে। বিগত পাট মৌসুমে বিজেএমসি ৯৮টি পাট ক্রয় কেন্দ্রের মাধ্যমে পাট ক্রয় কার্য সম্পন্ন করেছে। এ বছর বিজেএমসি ৫৭টি পাট ক্রয় কেন্দ্রের মাধ্যমে ক্রয়কার্য পরিচালনা করছে।

সূত্র: বাসস

(এমআইআর/ ২৪ সেপ্টেম্বর ২০১৯)