Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 18:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

সুনামগঞ্জ প্রতিনিধি, বিনিয়োগবার্তা: সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকোটা হাওরে নৌকাডুবিতে আরো চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল  ৯ জন।  এ দুর্ঘটনায় আরো ১২ জন নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে ৩০ যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা পেরুয়া গ্রামে যাওয়ার পথে কালিয়া কোটা হাওরের করচা বিলে প্রচণ্ড ঝড়ো বাতাসে ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।

এ সময় নৌকায় থাকা ৪ শিশু ঘটনাস্থলেই মারা যায়। পরে আরো ৪ জনের লাশ উদ্ধার করা হয়। আশপাশের লোকজন নৌকা নিয়ে এগিয়ে এসে অন্য যাত্রীদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় লাশ উদ্ধার করেছে। এখনও নিখোঁজ আছেন অন্তত ১২ জন।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, সিলেট ও সুনামগঞ্জের ডুবুরি দলের সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় হাওরে নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।

(এমআইআর/এসএএম/ ২৫ সেপ্টেম্বর ২০১৯)