Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 20:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদী জেলার শিবপুরে কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মৌলভী তোফাজ্জল হোসেন এর ২৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন বিদ্যালয়ের সামসুন্নাহার মিলনায়তনে প্রধান শিক্ষক আব্দুল মান্নান ভূইয়ার সভাপতিত্বে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, কোহিনুর জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাওলানা তারেক আহমেদ তারেক। আলোচনা সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম বাদল, মোঃ কবির হোসেন, বিদ্যালয়ের শিক্ষক মোসলেহ উদ্দিন, সামসুল হক, ওবায়দুল হকসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা তারেক আহমেদ বলেন, মৌলভী তোফাজ্জল হোসেন ছিলেন একজন সৎ ব্যবসায়ী, শিক্ষানুরাগী, ধার্মিক, সমাজসেবক, পরোপকারী ব্যাক্তি। উনার এই পরোপকারী ব্যাক্তিত্বের কারনে নরসিংদীর সকল মানুষ তাকে চিনতেন এবং ভালবাসতেন । তিনি ছাত্রছাত্রী উদ্যেশ্যে বলেন, তোমরা মৌলভী তোফাজ্জল হোসেনের সাফল্যময় কর্মজীবনকে অনুসরণ করবে এবং উনার মত সৎ জীবন যাপন করার চেষ্ঠা করবে।

আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন মুফতি আমিনুল ইসলাম।

(এমআইআর/এসএএম/ ২৫ সেপ্টেম্বর ২০১৯)