Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 08:56
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চিত্রনায়ক রুবেল বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন। এরই মধ্যে চিত্রনায়িকা মৌসুমী কিছুদিন আগে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছেন। এবার একই পদে রুবেলও লড়বেন।

রুবেল বলেন, শুনেছি কয়েকজন এরই মধ্যে সভাপতি পদে নির্দিষ্ট কোনো প্যানেলের পক্ষে প্রার্থী হবেন। আমিও এ নিয়ে ভাবছি। পরিস্থিতি বুঝে আমি এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কিনব।

তিনি বলেন, কোনো প্যানেলের পক্ষে নয়। একাই এ পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা

তিনি আরও বলেন, যদি দেখি যোগ্য কেউ সভাপতি পদে প্রার্থী হয়েছেন, যিনি বা যারা চলচ্চিত্রের জন্য কাজ করবেন তাদের প্যানেলের প্রতি আমার সমর্থন থাকবে। এতে করে আমি সভাপতি পদে নাও লড়তে পারি। স্বার্থ হাসিলের জন্য এবার যদি কেউ নির্বাচন করে তাহলে সেটা হতে দেব না।

(এসএইচআর/ এসএএম/ ২৬ সেপ্টেম্বর ২০১৯)