Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 22:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: খুলনায় সোনালী ব্যাংকের ১২৬ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের চার কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মহানগর সিনিয়র বিশেষ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. শহিদুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া ব্যাংক কর্মকর্তারা হলেন- সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক নেপাল চন্দ্র সাহা (তৎকালীন খুলনা করপোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক), ব্যাংকের খুলনা করপোরেট শাখার সাবেক উপ-মহাব্যবস্থাপক সমীর কুমার দেবনাথ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার শেখ তৈয়াবুর রহমান ও সহকারী কর্মকর্তা কাজী হাবিবুর রহমান।

এ মামলায় অপর আসামি মেসার্স সোনালী জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান এস এম এমদাদুল হোসেন পলাতক রয়েছেন।

এ মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়ার সময় পর্যন্ত উচ্চ আদালতের জামিনে ছিলেন ওই চার কর্মকর্তা। মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে তিন দফায় ব্যাংক থেকে ৮৫ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ১৭৪ টাকা ঋণ নিয়ে কোনো মালামাল না কিনে আত্মসাৎ করেন। এতে সরকারের সুদাসলে মোট ১২৬ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ২৮২ টাকার আর্থিক ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় ২০১৭ সালে খানজাহান আলী থানায় মামলা দায়ের করে দুদক।

(এসএএম/ ২৬ সেপ্টেম্বর ২০১৯)