Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 03:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মাদক আইনে করা মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে ফের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দু’দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে ফের পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার এসআই কামরুল ইসলাম।

লোকমান হোসেন ভূঁইয়ার আইনজীবী এ সময় জামিন আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে তার বিরুদ্ধে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী তার বিরুদ্ধে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২৫ সেপ্টেম্বর রাতে তেজগাঁওয়ের মনিপুরী পাডার বাসা থেকে মাদকসহ তাকে গ্রেফতার করের‌্যাব। র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এক সংবাদ সম্মেলনে বলেন, মোহামেডান ক্লাবে অবৈধ ক্যাসিনো ভাড়া দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছেন লোকমান। তার এ টাকা অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ ও এএনজেড ব্যাংকে রাখা আছে।

(এমআইআর/ ৩০ সেপ্টেম্বর ২০১৯)