Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 01 Oct 2019 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: রাজধানীতে ‘দি রোল অব ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস টু প্রোটেক্ট দি ইন্টারেস্ট অব মাইনরিটি শেয়ারহোল্ডারস’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা কর্মশালা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হল রুমে এ কর্মশালাটি সম্পন্ন হয়।

‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৯’ উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ্রগ্রহন করেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার প্রফেসর ড. হেলাল উদ্দিন নিজামী।

এতে চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারী এফসিএমএ।

পরে ‘দি রোল অব ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস টু প্রোটেক্ট দি ইন্টারেস্ট অব মাইনরিটি শেয়ারহোল্ডার্স’ শীর্ষক প্রতিপাদ্যের উপর প্যঅনেল আলোচনা অনুষ্ঠিত হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক মো: সাইফুর রহমানের সঞ্চালনায় এ সেশনে অংশগ্রহন করেন ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন, বিএসইসির পরিচালক মো: আবুল কালাম, তালিকাভূক্ত কোম্পানি গ্লাক্সোস্মিথক্লাইনের চেয়ারম্যান মাসুদ খান এফসিএমএ, চার্টার্ড একাউন্টেন্ট স্নেহাশীষ বড়ুয়া এফসিএ, এসিএ।

আর এ আলোচনায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা একেএম জিয়াউল হাসান খান।

অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ডিএসইর সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূঁইয়া।

(এসএএম/ ০১ অক্টোবর ২০১৯)