Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jul 2026 18:56
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া সব রোহিঙ্গাকেই ন্যাশনাল কার্ড দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (২ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর হোটেল লেক ক্যাসেলে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) উদ্যোগে ‘সহিংসতা ও উগ্রবাদ প্রতিরোধে যুব সমাজের ভূমিকা: উত্তরবঙ্গ থেকে অভিজ্ঞতা’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, জাতিসংঘে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। ওইখানে সিদ্ধান্ত হয়েছে, এ তিন দেশ মিলে একটি কমিটি করে রোহিঙ্গা প্রত্যাবাসনের সিদ্ধান্ত নেয়া হবে। ওই বৈঠকে মিয়ানমার বলেছে, সব রোহিঙ্গাকে ন্যাশনাল কার্ড দেবে। চীনও এতে সম্মত হয়েছে। যেটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর। বৈঠকে মিয়ানমার জানিয়েছে যে তারা এখন রোহিঙ্গাদের যে ফরম দেয়, তাতে ভুল রয়েছে। সুতরাং, এটা একটা বড় অর্জন।

(এমআইআর/ ০২ অক্টোবর ২০১৯)