Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 17 Sep 2026 08:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ‘ইনভেস্টর এডুকেশন ও প্রোটেকশন’বিষয়ক একটি সেমিনার সম্পন্ন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর, ২০১৯) চট্টগ্রামে অবস্থিত সিএসইর প্রধান কার্যালয়ে ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০১৯’উপলক্ষ্যে এ সেমিনারটির আয়োজন করা হয়।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিএসই।

সেমিনারটি পরিচালনা করেন সিএসইর ডেপুটি ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) ফয়সাল হুদা।

আর সেমিনারটি উদ্ভোধন করেন সিএসইর ব্যাবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক। উদ্ভোধনী বক্তব্যে গোলম ফারুক বলেন, সঞ্চয় বিপদের সুরক্ষা দেয়, আর তা করতে হয় বিনিয়োগের মাধ্যমে। আর বিনিয়োগের অনেক ঝুঁকি আছে, সে ঝুঁকি দূর করতে হলে বিনিয়োগ শিক্ষার বিকল্প নেই।

এতে আরো বক্তব্য রাখেন সিএসইর চীফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ শামসুর রহমান।

এছাড়াও সেমিনারের দ্বিতীয় অংশে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস নিয়ে পেপার নোট উপস্থাপন করেন সিএসইর ডেপুটি ম্যানেজার, রুবাইয়া আক্তার সিএফডি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসইর এজিএম এবং হেড অব ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট আরিফ আহমেদ।

সেমিনারটিতে অংশগ্রহন করেন চিটাগাং ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম, ইস্ট ডেল্টা ইউসিভার্সিটি, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসনের সম্মানিত শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা।

এছাড়াও সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএসইর সিনিয়র কর্মকর্তারা যথাক্রমে মো. মুনিরুল হক, ডিজিএম এন্ড হেড অব লিস্টিং, প্রি-লিস্টিং ও ডিপিসার্ভিসেস, মো. মর্তুজা আলম, ডিজিএম এন্ড হেড অব সার্ভিলেন্স এন্ড মার্কেট অপারেশনস, একেএম শাহরুজ আলম, ডিজিএম এন্ড হেড অব মার্কেট প্রোমোশন, আদনান আব্দুর রাকিব, ম্যানেজার, ট্রেক অ্যাফেয়ার্স, মো: বারাকাত শফি, ম্যানেজার, মো. করিমউল্লাহ, ম্যানেজার, জেনারেল সার্ভিসেস।

উক্ত সেমিনারে ১১০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন।

(এসএএম/ ০৩ অক্টোবর ২০১৯)