Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 16:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে সিঙ্গাপুরের সহযোগিতা কামনা করেছেন।

সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী হেং সুয়ি কিট শুক্রবার নয়াদিল্লীতে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটি বড় বোঝা। সিঙ্গাপুর নানাভাবে মিয়ানমারের সঙ্গে জড়িত রয়েছে।

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে সিঙ্গাপুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।

প্রধানমন্ত্রী হেং সুয়ি কিটকে স্মরণ করে দেন যে তার দেশ যখন আশিয়ানের চেয়ারম্যান তখন রোহিঙ্গা ইস্যু বিশ্বের সামনে উঠে এসেছে।

সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। কিভাবে বাংলাদেশ এ অসামান্য অগ্রগতি অর্জন করেছে তিনি তা জানতে চান। জবাবে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার কৃষি, শিক্ষা ও প্রশিক্ষণকে অগ্রাধিকার দিয়ে এই সাফল্য অর্জন করেছে।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া, সিঙ্গাপুরের দুইজন মন্ত্রীও উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

(এমআইআর/ ০৫ অক্টোবর ২০১৯)