Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 07:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যা নিয়ে বিবৃতি দেয়ায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পোকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মিয়া সেপ্পো রোববার বেলা ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়ে জাতিসংঘ উইংয়ের মহাপরিচালক নাহিদা সোবহানের সঙ্গে সাক্ষাৎ করেন।

গত বুধবার দেয়া ওই বিবৃতিতে আবরার হত্যাকাণ্ডের নিন্দা জানায় জাতিসংঘ। পাশাপাশি স্বাধীন তদন্তের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু বিচারের আহ্বান জানানো হয়।

সূত্র জানায়, মিয়া সেপ্পোকে জানানো হয়, জাতিসংঘের বিবৃতিতে মুক্তভাবে নিজের মতপ্রকাশের জন্য বুয়েট ছাত্র আবরারকে হত্যা করা হয়েছে বলে যে মন্তব্য করা হয়েছে যা সঠিক নয়।

তাছাড়া ভারতের সঙ্গে করা চুক্তি নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনা হলেও সে বিষয়ে মতপ্রকাশে বাধা দেয়নি সরকার। এমনকি খুন হওয়ার আগে পর্যন্ত আবরারের ফেসবুকে লেখা স্ট্যাটাস সম্পর্কে লিখেছে, অবগত ছিল না সরকার।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর বেরিয়ে যাওয়ার সময় এ বিষয়ে প্রশ্ন করা হলে সেপ্পো সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি।

(এমআইআর/ ১৩ অক্টোবর ২০১৯)