Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 19:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

মেজবাহ উদ্দিন টুটুল, নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা., ভোলা: “নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুকি হ্রাস করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ররিবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও বেসরকারী এনজিও কোষ্ট ট্রাস্ট, ব্র্যাক ও জাগো নারীর সহযোগীতায় রেডক্রিসেন্ট ভোলা জেলা ইউনিট ও ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)র অংশগ্রহনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি বিভিন্ন ব্যানার ফ্যাস্টুল নিয়ে বিভিন্ন স্কুল ও স্বেচ্ছাসেবকদের অংশ গ্রহনে  শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে দিবসটি শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা: মো: মোজাহিদুল ইসলাম,ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, উপ-পরিচালক ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা এবিএম আকরাম হোসেন,ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকির হোসেন,জেলা রেড ক্রিসেন্টের সম্পাদক আজিজুল ইসলাম, ব্রাক প্রতিনিধি আশরাফ হোসেন, কোষ্টট্রাস্ট  উর্ধ্বতন প্রকল্প সমন্ময়কারী মো: জহিরুল ইসলাম,আইইসিএম প্রকল্প সমন্ময়কারী মিজানুর রহমান,রেড ক্রিসেন্টর যুব প্রধান আদিল হোসেন প্রমুখ।

এসময় বিল্ডিং কোড মেনে অবকাঠোমো নির্মানের আহবান জানিয়ে বলেন, বাংলাদেশ দুর্যোগ প্রবন দেশ। যদি আমরা নিয়ম মেনে ভবন নির্মান করি তবে দুর্যোগে ক্ষয়ক্ষতি কম হবে। আমরাও কম ক্ষতিগ্রস্থ হবো। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস দুর্যোগে করনীয় বিষয়ক মহড়া দেয়। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে পৃথক অলোচনা সভা করে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট।

(এমটি/ এসএএম/ ১৩ অক্টোবর ২০১৯)