Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 19:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে এসিআই মটরসের উদ্যোগে সোনালীকা-ডে বার্ষিক সার্ভিসিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলা গেইটবাজার এলাকার বালুর মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানে ট্রাক্টর মালিক ও চালকদের সাথে মত বিনিময়, ট্রাক্টর তথ্য সেবা, এসি আই মটরসের কৃষি পন্য প্রদর্শণ, ট্রাক্টর মালিক ও চালকদের স্বাস্থ্য সেবা, বিনা মূল্যে ওষুদ বিতরন, র‌্যাফেল ড্র, সোনালীকা এক্সপাট ঘোষনা, সনদপত্র এবং পুরস্কার বিতরন করা হয়।

এবছর নরসিংদী জেলায় সোনালীকা এক্সপাটের নাম ঘোষনা করা হয়। পরে তাকে সদনপত্র ও বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

প্রদর্শিত কৃষি পণ্যের মধ্যে ছিল ট্রাক্টর, ইয়ামাহা মটর সাইকেল,রিপার, পাওয়ার টিলার, মিক্সার মিশিন ও হারভেষ্টার।

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এসি আই মটরসের কিশোরগঞ্জ অঞ্চলের এরিয়া ম্যনেজার আরিফুজ্জামান পলাশ , এসি আই মটরসের নরসিংদী অঞ্চলের ডিলার আব্দুল বাছেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন মার্কেটি অফিসার সুজিত মজুমদার, ব্যবসায়ীক উন্নয়ন কর্মকর্তা মো: রিমন,  এআরও মনিরুল হাসান কবির, সার্ভিসিং ইঞ্জিনিয়র জামিল হোসেনসহ সার্ভিস প্রতিনিধিগণ।

ব্যাপী অনুষ্ঠানে বিষয় ভিত্তিক বেশ কয়েক জন ট্রাক্টর মালিক ও ডাইভারকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও এসি আই মটরসের ১৫ জন টেকনিকেল সার্ভিসিংম্যান দ্বারা প্রায় ১২০টি ট্রাক্টরের সার্ভিসিং দেওয়া হয়।

উল্লেখ্য, এসিআই মটরস দেশের ৬৪টি জেলায় প্রতিবছর দুইবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(এসএইচআর/এসএএম/ ১৫ অক্টোবর ২০১৯)