Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 04:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত এ এস এম নাজমুস সাদাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

এ নিয়ে আবরার হত্যা মামলায় এ পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হলো।
ডিবি সূত্রে জানা যায়, আজ ভোর রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর থানার কাটলা বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। তিনি বুয়েটের যন্ত্র কৌশল বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী।

গ্রেফতারকৃত এ এস এম নাজমুস সাদাত জয়পুরহাট জেলার কালাই থানার কালাই উত্তর পাড়ার হাফিজুর রহমানের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেফতার এড়ানোর জন্য তিনি দিনাজপুর জেলার হিলি বর্ডার দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন।

এদিকে আবরার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ওয়াহিদুজ্জামান বাসসকে বলেন, ‘গ্রেফতারকৃত এজাহারভুক্ত অপর আসামি মোঃ আকাশ হোসেনকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

৬ অক্টোবর দিবাগত মধ্যরাতে আবরারকে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের বাবা মোঃ বরকত উল্লাহ রাজধানীর চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সূত্র: বাসস

(এমআইআর/ ১৫ অক্টোবর ২০১৯)