Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 04:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: লজিস্টিক সেবাদাতা প্রতিষ্ঠান সহজ এবং টায়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিয়াট একে খান লিমিটেডের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি সিয়াটের প্রধান কার্যালয়ে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, এখন থেকে দেশব্যাপী সিয়াট একে খান লিমিচেডের লজিস্টিক পার্টনার হিসেবে কাজ করবে সহজ ট্রাক।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন সহজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির এবং সিয়াট একে খান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ভেনুগোপাল এন. সি.।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহজ বাস ও ট্রাক ডিভিশনের পরিচালক শাকিল জোয়াদ রহিম, সহজ বাস ও ট্রাক ডিভিশনের এজিএম তোফায়েল আহমেদ মজুমদার, প্রতিষ্ঠানটির বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার আনিজা বেগ, এর বিজনেস ডেভলপমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ জোয়াইব হাসান তুষণ, সিয়াট একে খান লিমিটেডের হেড অব সাপ্লাইচেইন অ্যান্ড প্রকিউরমেন্ট আহমেদ জাহির, সাপ্লাইচেইন এক্সিকিউটিভ মো. মাহমুদুল হক এবং এর এক্সিকিউটিউভ-পারচেস মো. শরিফুল ইসলাম।

(এসএএম/ ১৭ অক্টোবর ২০১৯)